১৯ বছর পর অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকলেও নিরলসভাবে কাজ করে দলকে সুসংগঠিত করা, উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক সব কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরা ও পুরো রাজনৈতিক দিক বিবেচনা করে ইকবাল হোসেন সবুজকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।