শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় প্রশাসনের দৃষ্টির আড়ালে বালু উত্তোলন

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় প্রশাসনের নাকের ডগায় মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এভাবে দিনের পর দিন মেঘনা নদী থেকে বালু উত্তোলন করতে থাকলেও রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন প্রশাসন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। নদী ভাঙ্গনের আশঙ্কায় বাধ্য হয়ে বৃহস্পতিবার (৮ জুন) ভোরে মাইকে ঘোষণা করে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকাবাসী মেঘনা নদী থেকে বালু উত্তোলনকালে ড্রেজারসহ এক মেশিনম্যানকে আটক করে ।

খোঁজ নিয়ে জানা যায়, ভেলুয়ারচর রাসেল, হিরন, সবুর ও নীল মিয়াসহ কয়েকজন বালু ব্যবসায়ী স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। রাতে এলাকার সাধারণ মানুষ যখন ঘুমিয়ে পড়ে, চারদিকে নেমে আসে নিরব নিস্তব্দতা ঠিক তখন ড্রেজার মেশিন চালু করে শুরু হয় মেঘনার তলদেশ থেকে বালু উত্তোলনের কাজ। সাধারণত রাত ১১ টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলে এই বালু উত্তোলন। বালুমহলের কোন রকম অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে ওই প্রভাবশালী মহলটি। এলাকাবাসী এব্যাপারে একাধিকবার বাঁধা দিলে তাদের সেই বাধা না মেনে গত কয়েকদিন ধরে টানা বালু উত্তোলন করে যাচ্ছে। ক্রমাগত বালু উত্তোলনের ফলে নদীর পাড়সহ বাড়ী-ঘর নদীগের্ভে বিলীনের আশঙ্কা থাকে। ফলে এলাকাবাসী নদী ভাঙ্গন ঠেকাতে বৃহস্পতিবার ভোরে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী জড়ো হয়ে ড্রেজারটি আটক করে। এসময় ধাওয়া করে ড্রেজারের একজন মেশিন ম্যানকে ধরে ফেলে। আটককৃত ড্রেজার মেশিনটি স্থানীয় শ্রীনগর ইউপি চেয়ারম্যানের বলে শুনা গেলেও পরে বালু উত্তোলনকারী চক্রের সদস্য হিরণ মিয়ার মোবাইল ফোনে কথা বললে মিশিনটি তারা ভৈরব থেকে ভাড়া এনেছেন বলে জানায়।

শ্রীনগর ইউপি চেয়ারম্যান মো. রিয়াজ মোর্শেদ খান রাসেল বলেন, আমার ড্রেজার মিশিন আছে কথাটা সত্য তবে আমার দুটো ড্রেজারের একটি লোডিং ড্রেজার নয় দুটোই অন লোড ড্রেজার। ভেলুয়ারচর এলাকায় মেঘনা নদী থেকে আটককৃত ড্রেজারটি আমার নয়, আর যারা আপনাদেরকে এ তথ্যটি দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত । এলাকার একটি কুচক্রী মহল অন্য এলাকা থেকে ড্রেজার ভাড়া এনে এসকল অপকর্ম করে যাচ্ছে বলে জানান তিনি।

রায়পুরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার তিনি বলেন, এলাকাবাসী একটি ড্রেজার মেশিন আটক করেছে বলে শুনেছি তবে মেশিনের মালিকানা সম্পর্কে এখনো আমরা নিশ্চিত পারিনি। ইউএনও স্যার নেই এমনটা ভেবে একটি মহল রাতে আধারে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করছে কিন্তু এলাকাবাসী ড্রেজারটি আটক করে তাদের সেই চেষ্টা রুখতে সমর্থ হয়ে। রায়পুরা উপজেলা প্রশাসন অবৈধভাবে উত্তোলনকারীদের বিষয় জিরো টলারেন্স। এবিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin