শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

স্থানীয় সময় ও প্রমাণ সময়

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২

নিম্নে প্রদত্ত স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা ভালোভাবে বুঝলেই এই স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য বোঝা যাবে।

স্থানীয় সময়:
পৃথিবীর পূর্বদিকে অবস্থিত দেশগুলোতে প্রথমে সূর্যোদয় হয়। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানের সূর্য যখন ঠিক মাথার উপরে আসে বা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে তখন সে স্থানে মধ্যাহ্ন এবং ঘড়িতে বেলা ১২টা ধরা হয় এবং এ সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়। এভাবে আকাশে সূর্যের অবস্থান হতে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলা হয়।

অন্যভাবে বলা যায়, আকাশে সূর্যের উন্নতি লক্ষ্য করে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। একটি দেশের বিভিন্ন স্থানের দ্রাঘিমা এক নয়। কোনো নির্দিষ্ট স্থানের স্থানীয় সময় নির্ণয় করার জন্য ঐ স্থান হতে সূর্যের অবস্থান দেখে করা যায়। এ ছাড়া ঐ দেশের প্রমাণ সময় যে দ্রাঘিমা থেকে করা হয়েছে তা থেকে ঐ নির্দিষ্ট স্থানের দ্রাঘিমা বাদ দিলেও প্রাপ্ত দ্রাঘিমার ভিত্তিতে স্থানীয় সময় নির্ধারণ করা যায়। ১° (এক ডিগ্রি) দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান ৪ মিনিট এবং ১ মিনিট দ্রাঘিমার জন্য ৪ সেকেন্ড।

প্রমাণ সময়:
একই দ্রাঘিমায় অবস্থিত সব স্থানে একই সময় মধ্যাহ্ন হয়; সুতরাং তাদের স্থানীয় সময় এক। কিন্তু একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের স্থানীয় সময় এক হয়না। ফলে সময়ের বিভ্রাট দেখা দেয়। সেজন্য প্রত্যেক দেশেই একটি করে প্রমাণ সময় নির্ণয় করা হয়।

প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় সে সময়কে ঐ দেশের প্রমাণ সময় বলে।

যেমন- বাংলাদেশের প্রমাণ সময় ৯০° পূর্ব দ্রাঘিমায় ধরা হয় এবং তা গ্রিনিচ সময় অপেক্ষা ৬ ঘণ্টা বেশি।

প্রমাণ সময় কো দেশের একটি দ্রাঘিমাকে ঠিক করে নির্ধারণ করা হয়। বৃহৎ দেশসমূহে তাদের কয়েকটি স্থানীয় সময়কে প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

যেমন- যুক্তরাষ্ট্রে ৭৫°, ৯০°, ১৫০°, ও ১২০° পশ্চিম দ্রাঘিমা। এদের স্থানীয় সময়কে চারটি প্রমাণ সময় ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin