শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য রিয়াদ আহমেদ সরকার তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সরকারের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন।
রবিবার (০২ জুলাই) রায়পুরা উপজেলার দূর্গম চরঞ্চাল চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর বাজারে ব্যবসায়ী ও জনসাধারণ,তৃণমূল আ.লীগ নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও বর্তমান সরকারের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও রায়পুরা উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান,জেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রোমান,রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, রায়পুরা পৌর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান( মাসুদ), রায়পুরা উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি সিরাজুল হক পাভেল, সাধারণ সম্পাদক খন্দকার এনামুল আরমান,রায়পুরা পৌর মৎস্যজীবীলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ দলীয় অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।