বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ইউএনও ওসি’র একসাথে বিদায়ে কেঁদেছেন জনপ্রতিনিধিরা

ইতি খানম
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

ইতি খানম:
নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আজিজুর রহমানের বিদায় বেলায় আবেগ আপ্লুত হয়ে কেঁদেছেন তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের আয়োজনে বদলী জনিত বিদায় অনুষ্ঠান হয়।

বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, সাংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজু এমপি পুত্র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।

উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূইয়া মাসুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন ও থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান বক্তব্য দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে কান্নায় ভেঙে পরেন সাথে সকলের চোখে পানি চলে আসে। সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি, মির্জানগর ইউপি চেয়ারম্যান হাজি মোঃ বসির উদ্দিন রিপন, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মহেশপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া খা, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার, চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, পাড়াতলি ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, নিলক্ষ্যা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান, মির্জারচর ইউপি চেয়ারম্যান মাফুজা মানিক প্রমুখ।

প্রসঙ্গত, মো. আজগর হোসেন দীর্ঘ দুই বছর আট মাস রায়পুরা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে (ওসি) প্রায় দুই বছর ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেন। সম্প্রতি নির্বাহী কর্মকর্তা কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় এবং ওসি বেলাব উপজেলায় বদলী হন।

রায়পুরা উপজেলায় দায়িত্ব পালনকালে একজন জনবান্ধব ও মানবিক ইউএনও এবং ওসি হিসেবে সকল শ্রেণিপেশার মানুষের কাছে তিনি পরিচিতি লাভ করেন। গরীব ও অসহায় মানুষেরা তাদের কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin