খন্দকার শাহ নেওয়াজ:
নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাব মটর সাইকেল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলায় করিমগঞ্জ নয়াহাটি বীর বাড়ী মুক্তিযোদ্ধা একাদশ ১-০ গোলে কক্সবাজার বদরখালি স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের বালূয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
জেলা তাতীদলের সহ-সভাপতি কাজী হাতেম আলীর সভাপতিত্বে ও সাংবাদিক এস এম শরীফ মিয়ার সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, বাধন ফ্যাশনের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
মেহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, হাসনাবাদ বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া, আমীরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট মমিন মিয়া, ইঞ্জিনিয়ার আবুল কালাম, ব্লাড ডোনার ক্লাব এর প্রতিষ্ঠাতা কাজী রায়হান, মনির কাজী ও রাশেদ মোল্লা প্রমূখ।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বলেন, আমরা বিএনপি সরকারে গেলে রায়পুরার প্রতিটি ইউনিয়নে একটি করে প্রধান খেলার মাঠ তৈরি করবো। মাদকমুক্ত বাংলাদেশ গড়বো।