বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ বস্তা সার জব্দ, ৮৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিত সার বিক্রয়ের দায়ে ছয় দোকান মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা এবং ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

অভিযান প্রসঙ্গে ইউএনও বলেন, অনেক খুচরা ব্যবসায়ী অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন সার বিক্রি করছে, এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ বস্তা সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানা। এছাড়াও রায়পুরা থানা পুলিশ, সাংবাদিক ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin