শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

চবিতে ৩৮২ কোটি টাকার বাজেট অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৩৮২ কোটি ৪১ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিনেট বাজেটে এর অনুমোদন হতে পারে।
রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চবির চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির (এফসি) ৫৮তম যৌথ সভায় এই বাজেটের অনুমোদন দেওয়া হয়।

সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থবছরে প্রাক্কলিত রাজস্ব বাজেট ৩৮২ কোটি ৪১ লাখ টাকা অনুমোদন করা হয়।
সভায় উপাচার্য বলেন, বাজেট প্রণয়নে শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। করোনা মহামারীসহ বিভিন্ন দুর্যোগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এছাড়াও সিন্ডিকেট ও এফসি’র যৌথ সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য এসএম ফজলুল হক, অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. একেএম মাঈনুল হক মিয়াজী, অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও সিন্ডিকেট সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং এফসি সদস্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান ও অধ্যাপক ড. সুলতান আহমেদ।

সূত্র: আস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin