বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

সিঙ্গাপুরের কোচ হলেন সালমান বাট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২

স্পোর্টস ডেক্স
পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ফিক্সিংয়ের দায়ে দীর্ঘদিন নিষিদ্ধ থাকা ক্রিকেটার সালমান বাট সিঙ্গাপুরের প্রধান কনসাল্টিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ২০২২ মৌসুমের জন্য তাকে দেশটির কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সালমান বাটকে সহযোগিতা করবেন সিঙ্গাপুরের স্থানীয় কোচ এবং ট্রেইনাররা। তার সঙ্গে থাকবেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক ট্রেইনার জামাল হুসাইন। তিনি দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচ এবং ট্রেইনার হিসেবে।

১৯৭৪ সাল থেকে আইসিসির একটি সহযোগি দেশ হিসেবে রয়েছে সিঙ্গাপুর। আগামী ৫ মাসে দেশটি আইসিসির ৫টি বড় টুর্নামেন্ট খেলবে। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী সাদ জানজুয়া বলেন, ‘সালমান বাট সিঙ্গাপুরে অবস্থান করবেন এবং দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে সফর করবেন। তবে তার চুক্তিটা হবে কনসালট্যান্ট হিসেবে।’

সালমান বাটের সময়টাতে তিনটি টুর্নামেন্টের বাছাই পর্বের ম্যাচ খেলবে সিঙ্গাপুর। জুলাই মাসে জিম্বাবুয়েতে বিশ্বকাপ টি-টোয়েন্টির বাছাই খেলবে সিঙ্গাপুর। এরপর আগস্টে এশিয়া কাপ ক্রিকেটের বাছাই এবং কানাডায় আইসিসি মেন্স চ্যালেঞ্জ লিগ খেলবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin