বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

গোপনে বিয়ে করলেন সানাই মাহবুব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২

নিউজ ডেস্কঃ

তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানাই মাহবুব। শুক্রবার নীলফামারী শহরের বাবুপাড়া মহল্লার বাড়িতে বিয়ে হয় এ অভিনেত্রীর।

সানাইয়ের বর নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরাকুঠি এলাকার আনছার আলীর ছেলে আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা।

সানাইর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি তার বাড়িতে সাংবাদিকদের প্রবেশ করতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। একটি অনলাইন মিডিয়ার স্থানীয় প্রতিনিধিকে সানাইয়ের বাড়িতে আটকে রাখা হয় বলেও খবর পাওয়া যায়। পরে অবশ্য স্থানীয়দের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনা হয়।

জানা গেছে, নিজস্ব আত্মীয়-স্বজন ও মহল্লার পরিচিতজনদের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা তিনটার দিকে গাড়ির বহর নিয়ে আসে বরযাত্রী। সন্ধ্যার আগেই বিয়ের পর্ব শেষে সানাই বরের সঙ্গে শ্বশুর বাড়ি চলে যান বলে মহল্লাবাসী নিশ্চিত করেন।

প্রসঙ্গত, প্রায় তিন বছর আগে ২০১৯ সালে সানাই সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন এমন খবর প্রকাশ পেয়েছিলো। এই অভিনেত্রী তার সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, ‘পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছি। ২৩ ফেব্রুয়ারি সকালে বাগদান হয়।’ তারপর সে বিয়ে নিয়ে তেমন কিছু আর শোনা যায়নি, বা প্রচার প্রচারণায় আসেনি। এরপর গত বছরের রোজা মাসে ফেসবুকে লাইভে এসে সানাই জানিয়েছেন, অভিনয় ছেড়ে ধর্মের পথে যাচ্ছেন তিনি।

অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে সুবিধা করতে পারেননি সানাই। ৬টি সিনেমায় অভিনেত্রী হিসেবে চুক্তিবদ্ধ হলেও কারও সঙ্গে কাজ করতে পারেনি সে। আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin