বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বিয়ে করলেন ইংল্যান্ডের দুই নারী ক্রিকেটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

স্পোর্টস ডেস্কঃ

এবার সমকামী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের দুই ক্রিকেটার। গত পাঁচ বছর ধরে তারা প্রেম করছিলেন। তিন বছর আগেই তারা বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোভিডের কারণে সেই বিয়ে পিছিয়ে দিতে হয়। এবার সব ঝামেলা শেষে তারা পরিণয়ে আবদ্ধ হলেন।

ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ৫ বছর ধরে প্রেম করছিলেন সিভার -ব্রান্ট জুটি। বছর তিনেক আগে বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়। অবশেষে সব বাধা পেরিয়ে দুই হাত এক করলেন তারা। শিভার ও ব্রান্টের প্রেম শুরু হয় ২০১৭ সালে। এর পরের বছর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

ক্রিকেট দুনিয়ায় আবারও দেখা গেল সমকামী বিয়ে। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের অল-রাউন্ডার ন্যাট সিভার এবং পেসার ক্যাথেরিন ব্রান্ট। গত পাঁচ বছর ধরে তারা প্রেম করছিলেন। তিন বছর আগেই তারা বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোভিডের কারণে সেই বিয়ে পিছিয়ে দিতে হয়। এবার সব ঝামেলা ঝক্কি শেষে তারা পরিণয়ে আবদ্ধ হলেন।

ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রায় ৫ বছর ধরে প্রেম করছিলেন সিভার -ব্রান্ট জুটি। বছর তিনেক আগে বিয়ের পরিকল্পনাও করেছিলেন তারা। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়। অবশেষে সব বাধা পেরিয়ে দুই হাত এক করলেন তারা। শিভার ও ব্রান্টের প্রেম শুরু হয় ২০১৭ সালে। এর পরের বছর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

২০১৯ সালের অক্টোবরে বাগদানও হয়ে যায়। ২০২০ সালের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল বিয়ে। ওই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। সিরিজের মাঝেই বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু করোনা মহামারি তাদের সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায়।

তবে গতকাল ২৯ মে তারা বিয়ের কাজটা সেরেই ফেলেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে।

এদিকে বিয়ের পর ক্রিকেট ছেড়ে পুরোদস্তুর সংসারী হতে চান ৩৬ বছরের ব্রান্ট। দীর্ঘদিন পিঠের চোটে ভুগছেন তিনি। তাই অবসরের ব্যাপারে ভাবছেন তিনি। তবে ২৯ বছর বয়সী সিভার আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। ব্রান্ট অবসরের সিদ্ধান্ত নেওয়ায় সিভার বরং খুশি। কারণ সংসার সামলানোর জন্য কেউ থাকবে। পাশাপাশি খুব শিগগিরই সন্তান নেওয়ারও পরিকল্পনা আছে তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin