বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

নরসিংদীতে ৪৪০ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে তিন উপজেলার ৪৪০ জন গ্রামপুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশগণের দায়িত্ব পালন সহজীকরণের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়। প্রথম দফায় জেলার ৬ উপজেলার মধ্যে তিন উপজেলা মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার ৪৪টি ইউনিয়নের ৪৪০ জন নারী ও পুরুষ গ্রামপুলিশকে বাইসাইকেল দেয়া হয়েছে। পরবর্তীতে বাকী পলাশ, শিবপুর ও সদর উপজেলার গ্রামপুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন।

স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা । এসময় তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin