বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত ব্যক্তি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩

শফিকুল ইসলাম

নরসিংদীর রায়পুরায় ঢাকা-ভৈরব রেললাইনে এগারসিন্দুর গোধূলি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় আসছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। এ সময় তাঁর পরনে ছিল সাদা রঙের টি–শার্ট ও জিনস প্যান্ট।

খবর পেয়ে বিকেলেই নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নেন। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পিবিআই ও রেলওয়ে পুলিশ।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তি এগারসিন্দুর ট্রেনের যাত্রী ছিলেন। চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তাঁরা।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ভোরের পাতাকে বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin