মো. আলী হোসেন
“সবাই মিলে গড়ব দেশ” দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ (জুন) শুক্রবার প্রেসক্লাবের সভা কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে উক্ত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিলের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম হানিফ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু মোঃ আরিফ সিদ্দিকী। আরোও বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির বেলাব উপজেলা শাখা সদস্য আলম তাজ বেগমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।