বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

পলাশে প্রেমিকাকে ডেকে গণধর্ষণের অভিযোগ; প্রেমিক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বিশেষ সংবাদদাতা:

নরসিংদীর পলাশে প্রেমিকাকে কলাবাগানে ডেকে নিয়ে পালাক্রমে গণধর্ষণের অভিযোগে আজিজুল রহমান মোল্লা (১৮) নামে এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

এর আগে গত ১০ মার্চ শুক্রবার বিকেলে পলাশ থানার চলনা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে গত বুধবার নির্যাতিতা কিশোরীর বাবা বাদী হয়ে আজিজুল রহমান মোল্লা ও একই এলাকার কামাল প্রধানের ছেলে ইয়াছিন (৩০) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত আজিজুর রহমান মোল্লা চরসিন্দুর ইউনিয়নের চলনা মধ্যপাড়া এলাকার রহিম উদ্দিন মোল্লার ছেলে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। অন্যদিকে নির্যাতিত কিশোরী (১৬) শিবপুরের একটি টেক্সটাইল কারখানার শ্রমিক।

নির্যাতিতা ওই কিশোরীর বাবা জানান, প্রায় তিনমাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে তার মেয়ের সাথে আজিজুলের পরিচয় হয়। পরে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাঝে মধ্যে তারা একে অপরের সাথে সাক্ষাত করতো। গত ১০ মার্চ শুক্রবার বিকেলে তার মেয়ে শিবপুরের বড়ইতলা এলাকায় আজিজুলের সাথে দেখা করতে যায়। এ সময় আজিজুল তাকে সিএনজি করে পলাশ থানার চলনা গ্রামে নিয়ে যায়। সেখানে আগে থেকেই একই গ্রামের ইয়াছিন প্রধান নামে অপর এক যুবক অবস্থান করছিলো। পরে তারা ওই মেয়েকে মঞ্জু শেখ নামে একজনের কলাক্ষেতের ভিতরে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়। লোক লজ্জার ভয়ে ঘটনাটি কাউকে না জানিয়ে বাড়িতে এসে চুপচাপ থাকে মেয়েটি। একপর্যায়ে তার মায়ের কাছে ধর্ষণের ঘটনার বিবরণ জানালে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেন নির্যাতিতার বাবা।

পলাশ থানার উপ-পরিদর্শক (এস.আই) আবদুল্লাহ আল মামুন বলেন, মামলা করার পর অভিযান চালিয়ে আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামী ইয়াছিনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া নির্যাতিত কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin