শফিকুল ইসলাম, রায়পুরা:
নরসিংদীর রায়পুরা উপজেলা পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর হতে যাওয়ার পথে কাচা রাস্তা গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০৬ পিস ইয়াবা ও অবৈধ একটি মোটরসাইকেলসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।
আটককৃতরা হলেন সুমন(৩৪),সাগর(২৩)ও ফটিক(৩০)।তারা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
তথ্যটি নিশ্চিত করেন বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মীর মাহবুব।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ মার্চ) রাত্রিকালীন রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর হতে গোপীনাথপুর যাওয়ার কাচা নতুন রাস্তায় চেকপোস্ট টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে কৌশল লুকানো অবস্থায় ৫০৬ পিস ইয়াবা ও অবৈধ একটি মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করেন।
তাছাড়া বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইকবাল ইউসুফ জানান,আটককৃত আসামীরা পেশাদার মাদক কারাবারি।মাদক কারবারি হিসাবে এলাকায় তাদের ব্যাপক পরিচিতি রয়েছে। তারা নিয়মিত বিভিন্ন জেলা থেকে এ ধরনের মাদক এনে নরসিংদী রায়পুরায় বিভিন্ন ইউনিয়নের বিক্রি করে।
এসময় তাদের কাছ থেকে ৫০৬ পিস ইয়াবা ও অবৈধ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।এ বিষয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।