বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরার চরাঞ্চলে গুলি করে হত্যা; অস্ত্রসহ দুই আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরার নিলিক্ষায় জুলহাস মিয়া (২৮)কে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ সুমন মিয়া (২৩) ও রাকিব (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৬ এপ্রিল) ভোরে রায়পুরা উপজেলার হরিপুরের কাওয়াবাড়ী ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগরের থোল্লাকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় সুমন মিয়ার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মামলার এজাহারভুক্ত আসামী সুমন রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং রাকিব একই উপজেলার নিলক্ষ‍্যা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মঙ্গল ব্যপারীর ছেলে। আসামী সুমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক আইনে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ ঘোষ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, রায়পুরার চরাঞ্চলে ককটেল ফাঁটাতে বাধা দেওয়ায় গত ঈদের দিন (শনিবার) সন্ধ্যায় পোল্ট্রি মুরগী ব্যবসায়ী জুলহাস মিয়া (২৮)কে তার বাড়ীতে ঢুকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিহতের মা হালিমা বেগম বাদি হয়ে জব্বার মেম্বারকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখপূর্বক এবং অজ্ঞত আরো ২০/২৫ জনকে আসামী করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার আন্যান্য আসামীরা হলো- সুমন মিয়া, রাজিব, এনামুল, জিহাদ, আরিফ, জালাল, সোহরাব, সোহাগ, ছুটন, শাহ আলম, সাজিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin