শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় গলায় ফাঁস দিয়ে রোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ মে) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোমা আক্তার রায়পুরা পশ্চিম পাড়া এলাকার আজমত আলীর মেয়ে ও শ্রীনগর এলাকার রবিউল ইসলামের ছেলে দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমান এর স্ত্রী। ১০ বছর আগে এ দম্পতির বিয়ে হয়। দাম্পত্য জীবনে সে ১ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন।
নিহতের ২ বছরের সন্তান রাকিবুল জানায়, বাড়িতে এসে শোবার ঘরে গিয়ে দেখতে পাই সিলিং ফ্যানের সাথে মায়ের দেহ ঝুলে আছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। তারা এসে মায়ের ঝুলন্ত দেহ নিচে নামিয়ে দেখে বুক ধরফর করছে। ডাক্তারের কাছে নেয়ার আগেই মারা যায়। পরে এলাকাবাসী ফোনে পুলিশকে অবহিত করে।
নিহতের মা নুরুন্নাহার বলেন, আমার মেয়ে হরমোন জনিত সমস্যায় দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলো। সকালে মেয়ে রোমা আমাকে ফোনে জানায় তার ভালো লাগতেছেনা। এর ঘন্টাখানেক পরেই তার মৃত্যুর খবর পাই।
খবর পেয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক বাপ্পি কবিরাজ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরন করে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin