শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় সন্ত্রাসীদের হাত থেকে জমি দখল মুক্ত করতে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় সন্ত্রাসীদের হাত থেকে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে এবং সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ডা: হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকালে রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৪টি পয়েন্ট উল্লেখ করে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, নাল ৪৫.০০ শতাংশের কাত ১৫.০০ শতাংশ, বিভিন্নভাবে অনিয়ম ও প্রতারণা করে অবৈধভাবে দখল করে আসছে। আপোষ বন্টননামায় প্রতিপক্ষের প্রাপ্য অংশ নিজে বুঝে নিয়েও আমাদের জায়গা থেকে অতিরিক্ত আরোও প্রায় ১৯.০০ শতাংশ জায়গা দখল করে আছে। এবং ভিটি ৫২.৫০ শতাংশের কাত ১৬.০০ শতাংশ জায়গা যা আমাদের খাজনাদি পরিশোধ করা জায়গা প্রতিপক্ষরা জালিয়াতি ও প্রতারণা করে অন্যত্র বিক্রি করে থাকে। এছাড়াও নাল ৬.২৫ শতাংশ জায়গা বিবাদী বিভিন্ন দলিল/কাগজপত্র সৃষ্টি করে তার নিজ নামে নামজারী ও জমাভাগ করে হয়রানী করে থাকে। পরবর্তিতে আমি রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করলে তিনি নিজে সরজমিনে গিয়ে তদন্ত করে এবং পলাশতলী ইউনিয়ন ভূমি উপসহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা সার্ভেয়ার তদন্ত করে গত ০৯ মে প্রতিপক্ষের নামজারী বাতিল করে সংশ্লিষ্ট রেজিষ্ট্রারবহি হালনাগাদকরত: তামিল প্রতিবেদন দাখিল করতে আদেশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরোও বলেন, সন্ত্রাসী শাহরিয়ার সুমন বিভিন্নভাবে অনিয়ম ও প্রতারণা করে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে আমাদের উপর অত্যাচার, জোর-জুলুম সহ অপচেষ্টায় লিপ্ত থাকে। এসব বিষয়ের প্রতিবাদ করলে তারা সবশেষ ০৫ মে সকালে আমাকে মেরে লাশ গুম করার হুমকি প্রদান করে।

পরে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনায় প্রশাসনের নিকট পরিবারের নিরাপত্তা চেয়ে সঠিক তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin