শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

নরসিংদীর রায়পুরায় একাধিক মামলার আসামি বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল ওরুফে ছোট রুবেল (২৯) ও তার সহযোগীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার বাঁশগাড়ী এলাকা থেকে রুবেল ও তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরে সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বালুয়াকান্দি এলাকার বিরাজ মিয়ার ছেলে রুবেল ওরুফে ছোট রুবেল (২৯) এবং কাচারিকান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে ইমরান আলী (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো শফিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক ইকবাল ইউসুফসহ সঙ্গীয় ফোর্সে গোত্র সংবাদের ভিত্তিতে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী বালুয়াকান্দু এলাকায় অবৈদ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন
এ সময় ওয়ারেন্ট ভুক্ত একাধিক মামলার আসামি রুবেল ওরুফে ছোট রুবেল (২৯) ও তার সহযোগীকে লোহার তৈরি বিদেশি পিস্তল গুলিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে শুক্রবার পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় সন্ধ্যায় মামলা হয়। রুবেলের নামে হত্যা লুটপাট অগ্নি সংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে।
মামলার বাদী ও রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ প্রতিনিধিকে বলেন, রুবেলের নামে গ্রেফতারি পরোয়ানা হত্যা লুটপাট অগ্নি সংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। শুক্রবার বাঁশগাড়ী বালুয়াকান্দু এলাকায় অবৈদ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনাকালে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল গুলিসহ রুবেল ওরুফে ছোট রুবেল (২৯) ও তার সহযোগীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ সংক্রান্তে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। শনিবার রুবেলসহ তার সহযোগীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin