পারভেজ মোশারফ, রায়পুরা:
জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদে ওপর হামলা, আসবাপত্র ভাঙচুর, নগদ টাকা ও সোনার গহনা লুটের অভিযোগ উঠেছে প্রতিবেশী রুহল আমিন ও বাবুল মিয়ার লোকজনের বিরুদ্ধে।
শনিবার (২০ মে) রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী রুজিনা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর এএসআই মঞ্জুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, মৃত গোলাম মোস্তফার তিন ছেলে তারেক মিয়া, শফিকুল ইসলাম বুলবুল ও রুবেল মিয়ার সঙ্গে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষ তিন ভাইয়ের পক্ষে স্থানীয় রুহুল আমিন ও বাবুলের নেতৃত্বে লোকজন রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মারধর, আসাবাপত্র ভাঙচুর, নগদ টাকা ও সোনার গহনা লুট করেছে বলে জানান ভুক্তভোগী পরিবারটি।
তবে ভুক্তভোগী পরিবারটি সকল অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের লোকজন।