হুমায়ুন মিয়া:
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান পাইকারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে করে দিলেন উন্নয়ন মূলক কাজ বরাদ্দের আশ্বাস।
মঙ্গলবার (৩০ মে ২৩) দুপুর ৩টায় মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। এসময় উপস্থিত ছিলেন, ডিডিএলজির মৌসুমি আক্তার রাখি ও নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, সচিব সোহরাব হোসেন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত আসনের মহিলা সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনে জেলাপ্রশাসক ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খোঁজ-খবর নেন এবং উপস্থিত সবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের জানান , এটা তাঁর নিয়মমাফিক তদারকি। এছাড়া পাইকারচর ইউনিয়ন পরিষদের নানাবিধ সমস্যা দূর করাসহ আরো উন্নয়ন মূলক কাজ প্রদানের আশ্বাস দেন।
ইউপি চেয়ারম্যান বলেন, মাননীয় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান স্যার দুপুর প্রায় ৩টার সময় ইউনিয়ন পরিষদে আসেন এবং আমরা তাঁকে স্বাগতম জানাই।
স্যার, আমাদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের হিসাব-নিকাশ দেখেছেন এবং তিনি আমাদের পাইকারচর ইউনিয়নের আরো উন্নয়ন মূলক বরাদ্দ দেওয়ার আশ্বাস ও দিয়েছেন।
এটা স্যারের রুটিন মাফিক পরিদর্শনের অংশ।
স্যারের আগমনে আমরা আনন্দিত এবং আরো স্বচ্ছতার সাথে উন্নয়ন মূলক কাজ করার অনুপ্রেরণা পেলাম।
পরে জেলা প্রশাসক পাইকারচর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ছোট বালাপুরের নাজমা আক্তার কে বাটারফ্লাই এর সেলাই মেশিন এবং খাদিমাচরের মোঃ আনোয়ারের প্রতিবন্ধী পুত্র মোঃ সিয়ামকে হুইল চেয়ার প্রদান করেন।