বেলাব প্রতিনিধি:
বেলাব উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকাল ৫ টায় উপজেলার জঙ্গুঁয়া নোয়াকান্দি মৌলভী বাজারে নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃস্বপন কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুস বাছেদ মাষ্টার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট রফিকুল ইসলাম আলকাছ(অব:), অর্থ সম্পাদক সার্জেন্ট শিরাজুল ইসলাম(অব:), বিএনপি নেতা মোঃ আতাউর রহমান’ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।