শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় শাশুড়ীকে কুপিয়ে হত্যার চেষ্টায় পুত্র বঁধু জেলে

খন্দকার শাহ নেওয়াজ
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩

খন্দকার শাহ নেওয়াজ:
নরসিংদীর রায়পুরায় শাশুড়ীকে কুপিয়ে হত্যার চেষ্টায় পুত্রবধূকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনার সূত্রপাত।

পুত্রবধূ অনামিকা হাইরমারা ইউনিয়ন ১নং ওয়ার্ডের জাহাঙ্গীর খানের মেয়ে। তার বিয়ে হয়েছিলো একই ইউনিয়নের মনিপুরা স্কুল সংলগ্ন মামুদপুর এলাকার আব্দুল মজিদের ছেলে কামরুলের সাথে। কামরুল বিয়ের একমাস পর প্রবাসে চলে যায়। তার পর থেকে শুরু হয় তাদের পারিবারিক কলহ।

অনামিকার শুশুর বাড়ীর লোকজন জানান, কামরুল বিদেশ যাওয়ার পর অনামিকা গর্ভবতী ছিলো কিন্তু সে তার পরিবারের পরামর্শক্রমে বাচ্চা নষ্ট করে ফেলে। এখবর পেয়ে স্বামী কামরুল ও তার পরিবারের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একদিকে বাপের বাড়ীর লোকজনের পরামর্শক্রমে বাচ্চা নষ্ট করা অন্যদিকে কেন বাচ্চা নষ্ট করলো শুশুর বাড়ীর লোকজনের এমন চাপে পুত্রবধু অনামিকা অনেকটা দিশেহারা হয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, অনামিকা বাড়ী থেকে বুধবার বিকালে দা’নিয়ে এসে শুশুর বাড়ীতে প্রবেশ করে। এবং তার শাশুড়ীর কাছে আলমারি ও বাইকের চাবি চায়। তার শাশুড়ী চাবি দিতে অস্বীকার করলে সাথে সাথে তার শাশুড়ীকে এলোপাতাড়ি ভাবে কুপাইতে থাকে। এতে শাশুড়ী ডাক চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপালে ভর্তি করান। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছে অনামিকা।
খবর পেয়ে রায়পুরা থানার এসআই রাতুল অনামিকাকে গ্রেফতার করে বাদীর অভিযোগের ভিত্তিতে অনামিকাকে  জেল হাজতে প্রেরণ করেন।
এঘটনায় এলাকাবাসী পুত্রবধূ অনামিকার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin