শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা পৌর এলাকার ৭নং ওয়ার্ডে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত ও যাচাই করার লক্ষ্যে কতিপয় এলাকার বাসীর উপস্থিতে সঙ্গী ও নারী ফোর্সের সহায়তায় মহিলা মাদক কারবারিকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।
আটককৃত মহিলা আসামী হলেন মোছা. রেখা বেগম (৪৫) মহিলা আসামী নরসিংদী জেলার রায়পুরা পৌরসভার ৭নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
তথ্যটি নিশ্চিত করেন রায়পুরা থানা পুলিশ অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান।
মঙ্গলবার (৬ই জুন ) বিকাল ৫ ঘটিকায় রায়পুরা পৌরসভায় ০৭নং ওয়ার্ডের শ্রীরামপুর জনৈক মৃত চাঁন মিয়ার ছেলে মো. লিটন মিয়ার চৌচালা টিনের ঘরের সামনে ফাকা জায়গার উপর কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে কৌশলে লোকানো অবস্থায় ৬০পিস ইয়াবা হাতেনাতে আটক করেন।
তাছাড়া রায়পুরা থানার পুলিশ উপ-পরিদর্শক আমিনুল ইসলাম খান জানান, আটককৃত আসামী পেশাদার মাদক কারাবারি। মহিলা মাদক কারবারি হিসাবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। মহিলা নিয়মিত বিভিন্ন জেলা থেকে এ ধরনের মাদকদ্রব্য এনে রায়পুরা পৌরসভায় নিয়মিত বিক্রি করে।
এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধে জব্দ করা হয়। এ বিষয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।