শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় স্ত্রীকে জবাই করে হত্যা, ঘাতক স্বামী পলাতক 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

পারভেজ মোশারফ, রায়পুরা: 
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে আফসানা আক্তার আফসার (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে রাতেই মরদেহ উদ্ধার করে নরসিংদী মর্গে প্রেরণ করেছে।

উক্ত ঘটনায় বৃহস্পতিবার বিকালে নিহতের মা হাসনাহেনা বেবী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।

নিহত আফসানা আক্তার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার মৃত আফসার উদ্দিনের মেয়ে। অপরদিকে স্বামী হযরত আলী একই ইউনিয়নের নলবাটা এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। তাদের দাম্পত্য জীবনে ৩ সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় ১৪ বছর আগে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফসানা কে সন্দেহ করতো স্বামী। তার স্বামী হযরত আলী মালয়েশিয়া থেকে দেড় মাস আগে ছুটিতে আসেন। এরপর এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো৷ এক পর্যায়ে ঘটনার দিন সন্ধার পর হযরত আলী আফসানাকে ঘরের পিছনে নিয়ে জবাই করে হত্যা করে।

নিহতের মা হাসনা হেনা বেবি জানান, হযরত আলী বিদেশ যাওয়ার সময় আমাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত দেয়নি। এবারও দেশে এসে আরো ১ লাখ টাকা নিয়ে দিতে আফসানাকে চাপ দিচ্ছিল। এসব নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এরই জেরে আমার মেয়েকে তার স্বামী হত্যা করে।

নিহত আফসানার মেয়ে জানায়, রাতে তার মাকে হত্যার পর তার বাবার হাতে রক্ত দেখতে পায় তার ছোট ভাই সাইফ। পরে হাতে রক্ত লেগে থাকার কারন জানতে চাইলে তার বাবা বলেন একটি মুরগী জবাই করেছেন তিনি। এরপরই তারা মা’য়ের মরদেহ দেখতে পায়। পরে তারা দৌড়ে গিয়ে নানু বাড়িতে মা’য়ের খবর জানায়৷

এব্যাপারে জানতে চাইলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী বলেন, পারিবারিক কলহের জেরেই এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এটি এ ঘটনায় ব্যবহার করা হয়েছে কি না এটা তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin