শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।
নরসিংদীর রায়পুরা থানা পুলিশের ধারাবাহিকতায় অভিযানে শনিবার (১০ই জুন) বিকাল ৪ ঘটিকায় মহেশপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের সাজাপ্রাপ্ত আসামী মৃত আ. বারিক মিয়ার ছেলে মালি হোসেন (৫০) কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সঙ্গী ফোর্সের সহযোগীতায় কৌশল লুকানো অবস্থায় তার নিজ বাড়িতে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করতে স্বক্ষমহন রায়পুরা থানা পুলিশ।
গ্রেফতারী পরোয়ানাটি নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান। তাছাড়া রায়পুরা থানার পুলিশ উপপরিদর্শক মো. রকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী আসামী পেশাদার মাদকব্যবসায়ী। সে বিশিষ্ট মাদকব্যবসায়ী হিসাবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। সে বিভিন্ন জেলা থেকে মাদক এনে রায়পুরা উপজেলায় নিয়মিত বিক্রি করে।
এই দন্ডাদেশের পূর্বে যে কারাবাস ভোগ করেছে তা ফৌজদারি কার্যবিধি,১৮৯৮ এর ৩৫ এ ধারা বিধান মতে এই দন্ড হতে বিয়োজন হবে। আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়। সাজাপ্রাপ্ত আসামী মাদকব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯ (১)এর টেবিল ৭(ক) ধারার অপরাধে ০১ (এক) বছর ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত করা হয়। এ বিষয়ে রায়পুরা থানায় মাদকব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।