পারভেজ মোশারফ, রায়পুরা
নরসিংদী রায়পুরায় ৯ জন দুষ্কৃতকারী ইউপি সদস্য কর্তৃক চেয়ারম্যানকে অনাস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (১২ই জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা উত্তর বাখর নগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব এ সংবাদ সম্মেলন করেন।
জানা যায়, উপজেলা উত্তর বাখরনগর ইউপি চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব বিভিন্ন অনিয়ম, দূর্নীতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার উপর ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদের দুষ্কৃতকারী ৯ জন ইউপি সদস্য উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ষড়যন্ত্র মূলক সংবাদ পরিবেশন করেন ও রায়পুরা থানা অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাহি অফিসার এবং জেলা প্রশাসক বরাবর অনাস্থার দরখাস্ত দেন।
চেয়ারম্যান বিরুদ্ধে অনাস্থার ষড়যন্ত্র কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিখিত সংবাদ সম্মেলন করেন উত্তর বাখর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব।
এসময় হাবিবউল্লাহ হাবিব চেয়ারম্যান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক গত ২৮/১১/২০২২ইং তারিখ নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে এলাকার বিএনপি জামাত শিবিরের একটি চক্র আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন জনপ্রতিনিধি হিসেবে দৃঢ়তার সাথে বলতে পারি, আমি একজন চেয়ারম্যান হিসেবে ইউপির কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতে দেবোও না। আর আমার বিরুদ্ধে মিথ্যা মানহানি ও ষড়যন্ত্রকারীদের আইনগত ব্যবস্থা নেওয়া জন্য আইন প্রশাসনের কাছে বিচারের দাবী জানান।
উক্ত সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান শামসুল আলম ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ময়না বেগম ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার রোকিয়া বেগম। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন। পরে এলাকাবাসী নয়জন ইউপি’র দেয়া সকল তথ্য মিথ্যা বলে আখ্যায়িত করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এরকম অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।