শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই হত্যায় ব্যবহৃত চাপাতি সহ ৩ জন গ্রেফতার

ইতি খানম
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩

ইতি খানম:
রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামে বাজারের দায়িত্বরত এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই হত্যায় ব্যবহৃত চাপাতি সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও কান্দাপাড়া এলাকার মৃত সামসু মিয়ার ছেলে কাউসার মিয়া (৩৬), সোনাকান্দি এলাকার ওলেদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮) ও নিলক্ষ্যা রহমতপুর এলাকার ধলা মিয়ার ছেলে বশির মিয়া (২২)।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে নরসিংদী জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, আধিপত্য বিস্তার ও গ্রাম্য দলাদলির বিরোধের জেরে ১২ জুন রাতে সন্ত্রাসীরা অস্ত্র-শস্ত্র নিয়ে দোকানপাট লুট করার উদ্দেশ্যে বাজারে আসলে পাহাড়াদার করিম বাধা প্রদান করলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা’র একাধিক টিম সহ রায়পুরা থানা পুলিশের যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যেই ০৩ জন আসামী গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে  হত্যায় ব্যবহৃত চাপতি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin