নরসিংদী সংবাদদাতা:
নরসিংদী জেলা আওয়ামী লীগের আজীবন সভাপতি সাবেক এম পি মুক্তিযুদ্ধের সংগঠক, বর্ষিয়ান রাজনীতিবিদ মোসলেহ উদ্দিন ভূঁইয়ার ছোট ভাই জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া আর নেই।
তিনি বৃহস্পতিবার (১৫ জুন) বেলা আড়াইটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ঢাকা থেকে তার মরদেহ নরসিংদীতে আনার পর শুক্রবার বাদ জুমা দত্তপাড়ার ঐতিহাসিক ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পূর্বদত্তপাড়া কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ সহযোগী সংগঠন, জেলা ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেনা জানিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন ও সাধারণ সম্পাদক আলহাজ পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শহর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার সাবেক মানবিক মেয়র আলহাজ মো. কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভা মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌরসভা মেয়র ও মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন ভূঁইয়া মানিক ,বাংলাদেশ দলিল লেখক ভেণ্ডার সমিতির সভাপতি নুরুল আলম ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধিা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা আওয়ামী লীগ সহসভাপতি (বীর মুক্তিযোদ্ধা) আলহাজ হাবিবুর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ একরামুল ইসলাম, নরসিংদী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক লাইলী আক্তার লাইলী, নরসিংদী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খন্দকার আতাউর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক শাহিনুল ইসলাম ভূঁইয়া শাহিন, নরসিংদী জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাজেদুল হক অপু, নরসিংদী জেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক রঞ্জন কুমার সাহা, নরসিংদী জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. কেরামত আলী, মানবকল্যান ও শিক্ষা বিয়ষক সম্পাদক ড.ইঞ্জি. মাসুদা সিদ্দিক রোজী, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী হাজী আব্দুস সাত্তার, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণগোস্বামী ও সাধারণ সম্পাদক মাহমুদদুল হাসান শামীম নেওয়াজ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রেজাউল করিম সেলিম প্রমুখ।