শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নরসিংদী রায়পুরায় ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ অর্থদন্ড করেছেন।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ২টার দিকে উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।
৩ মাসের দন্ডপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলন করায় কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ৫ লাখ অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪,৫ ধারার অপরাধে ১৫ (১) ধারা ৫ লাখ অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। ভবিষ্যতে যদি কেউ আবার অবৈধভাবে বালু উত্তোলনের জড়িত থাকে উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।