শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ আটক ৬

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ এর নেতৃত্বে এস আই মো. শরিফুল ইসলাম, এস আই জুয়েল রানা, এএসআই আব্দুলাহ আল মামুন,আমির, সেলিম, রুহুল আমীন সঙ্গীয় ফোর্সসহ ভোর ৪টার সময় উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের আসামী সজল মিয়ার বাড়ীর দক্ষিণ পাশে সেলিম মিয়ার পশ্চিম ভিটির বসত ঘর হইতে ৭২ কেজি গাঁজাসহ মাদক সম্রাট, ১৩ মাদক মামলার আসামি সজল মিয়াসহ মাদক পাচারের লেবার, লাইনম্যান, ক্রেতা বিক্রেতাসহ ৬ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মন মিয়ার ছেলে সজল মিয়া (৩০), মজনু মিয়ার ছেলে ফটিক মিয়া (৩০), আব্দুর রহমানের ছেলে সেলিম মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর গ্রামের আমির হোসেন এর ছেলে মো. হাসান মিয়া (৪২), একই উপজেলার উলচাপাড়া গ্রামের মো. মনু মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের হিরা মিয়ার ছেলে মাসুম মিয়া (৪৫)কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এই মাদক চালানের নেতৃত্বদানকারী সজল মিয়ার বিরুদ্ধে ইতোপূর্বে মাদকের ১৩ টি মামলাসহ গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্সসহ গতকাল ভোর রাতে উপজেলার কাশিনগর গ্রামের এক লেবু বাগানের ভিতর থেকে ৭২ কেজি গাঁজাসহ একটি মাদকচক্রের ৬ জনকে একত্রে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সবাই একাধিক মাদক মামলার আসামি। তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin