শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, নরসিংদী -৫ আসন ছয়বারের সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা রাজি উদ্দিন আহমেদ রাজু এবং বাংলাদেশ চেয়ারম্যান ফোরাম উপজেলা শাখার পক্ষ থেকে শ্রীনগর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাংলাদেশ চেয়ারম্যান ফোরাম উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউপির জননন্দিত সফল চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল তার শুভেচ্ছা বার্তায় বলেন- ঈদুল আযহা বিশ্বের সকল মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে আদি পিতা- হযরত ইব্রাহীম (আঃ) তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আঃ) কে কুরাবানি দেওয়ার একটি ঐতিহাসিক ঘটনাবলী শিক্ষার দেওয়ার মাধ্যমে মহান রাব্বুল আলামিন এর তাৎপর্য গুরত্ব মুসলিম জাতির ঈদুল-আযহার মাধুর্য মাহাত্ম্য বর্ণনা করেন। যাহা ইসলামের ইতিহাসের আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদারতা ও ভালবাসার এক সাক্ষ্যদান করে।
তিনি আরও বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে,প্রতিটি গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। ‘ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আযহা’র অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’
‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল আযহা এটাই প্রত্যাশা করি।’