বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবরে প্রবাসীদের সহায়তায় ঈদ উপহার পেলেন ২শত অসহায় পরিবার

খন্দকার শাহ নেওয়াজ
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর বেলাব উপজেলার “নারায়নপুর বাসস্ট্যান্ড (দক্ষিণ পাড়া) প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্যসামগ্রী, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে নারায়নপুর ইউপি চেয়ারম্যান মো. কাউসার কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন। উদ্বোধক সিদ্দিকুর হাসান জ্যেকি, পৃষ্ঠপোষক মো দুলাল মিয়া ও মো সাত্তার মিয়া।

বিশেষ অতিথি রাধানগর ইউপি চেয়ারম্যান খুর্শেদ আলম তপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মজিবুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, জমশেদ আলম মোক্তার হোসেন, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, আবদুল মান্নান, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া প্রমূখ।

সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপুল অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন।
জানা যায়, ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুর এলাকার একঝাঁক প্রবাসীদের অর্জিত অর্থ পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায় গরীব দুস্থ মানুষের সেবায় কাজ করতে ৭৫ জন প্রবাসীদের সহায়তায় ১ বছর আগে গড়ে তুলেন “নারায়ণপুর বাস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে ৪শতাধিক ত্রাণ বিতরণসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধারাবাহিকতা অভ্যাহত রাখার প্রত্যয়ব্যক্ত করেন সদস্যরা।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাসী সোহরাব হোসেন বলেন, বিভিন্ন দেশে অবস্থারত রেমিট্যান্স যুদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি এলাকার অসহায় মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ। ঈদ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়। এ কর্যক্রম ধারাবাহিক ভাবে অভ্যাহত থাকবে। সকলের সহযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।

প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, তাদের এমন একটি ভালো উদ্যোগ কে স্বাগত জানাই। পাশাপাশি এমন কার্যক্রমে আমাদেরকে জানালে তাদের কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সকলের প্রতি কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin