বিশেষ সংবাদদাতা:
মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বিজিবি। পার্বত্যাঞ্চলের অসহায়, দুঃস্থ এবং শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। এছাড়াও সকল প্রকার চোরা চালান, মাদকদ্রব্য, অবৈধ ভাবে বনজ সম্পদ ধবংস করা ও পাহাড় কাটা এসব বিষয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি।’ সোমবার (২৬ জুন) দুপুরে লংগদুর রাজনগর ৩৭ বিজিবি জোনের উদ্যোগে ঈদুল আযাহা উপলক্ষে ব্যাটালিয়নের মাঠে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও নওমুসলিমদের ঈদ উপহার ও সহায়তা প্রদানকালে এসব কথা বলেন জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ শাকিল আলম।
স্থানীয় শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে ঈদ সামগ্রী ও চার জন নওমুসলিম পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান, ব্যাটালিয়নের বিভিন্ন পদবির অফিসার সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।