শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩

বিশেষ প্রতিনিধি:

ঈদুল আযহাকে সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশের ৫ টিম।
মহাসড়কে ও আঞ্চলিক মহাসড়কে পশুবাহী ট্রাক ও পণ্যবাহী যানবাহনে কেউ যেন চাদাঁবাজি করতে না পারে এবং মানুষ যেন নির্বিঘে বাড়ি ফিরতে পারে সেইলক্ষ্যে সড়কে ২৪ ঘন্টা কাজ করছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে পুলিশের ৫টি টিম ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকা, বাসষ্ট্যান্ড দূর্জয় মোড়, মাহমুদাবাদ সেতু, নারায়নপুর, বারৈচা বাজার, মরজালে সার্বক্ষণিক কাজ করছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ভৈরব-সিলেট মহাসড়ক ২০ কি.মি ও ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে ১৮ কি.মি যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে ভৈরব হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার ভোর ৬টা থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এতে করে ঈদে বাড়ি ফেরা সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ সদস্যরা দিনরাত সার্বক্ষণিক কাজ করছে। এতে করে ঢাকা-সিলেটসহ কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনায় চলাচলকারী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আশাবাদী পুলিশ। একইসঙ্গে বাসস্ট্যান্ডগুলোতে ট্রাফিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক (পিপিএম) জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনের কারণে যাতে কোন প্রকার যানজট সৃষ্টি না হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য হাইওয়ে পুলিশের ৫টি টিম সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে। তাছাড়া পশুবাহী ট্রাকসহ কোন পণ্যবাহী যানবাহনে কেউ যেন চাদাঁবাজি করতে না পারে সেজন্যও সার্বক্ষণিক তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin