শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বিজয়নগরের সিংগারবিলে পলাতক মাদক ব্যবসায়ীর মালামাল জব্দ

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম প্রকাশ জহিরের বাড়ির মালামাল ক্রোক করেছে বিজয়নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকার ওই মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করা হয়।

পলাতক মাদক ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম প্রকাশ জহির বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের জজ মিয়ার ছেলে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের নির্দেশে মাদক মামলার পলাতক আসামি মোঃ জহিরুল ইসলাম বাড়ি থেকে একটি ড্রেসিং টেবিল ও একটি খাট জব্দ করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাজু আহমেদ জানান, বিচারাধীন মামলায় পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে উপস্থিত না হওয়ায় অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের আলোকে পুলিশ ক্রোকি পরোয়ানা তামিল করেন। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin