বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বেলাবতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ করায় ছাত্রলীগ নেতার উপর হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে নিম্নমানের কাজে বাঁধা দেওয়ায় আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে এস এম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক মোল্লার নির্দেশে দেশিয় অস্ত্র ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭জুন) দুপুর ১২ টায় আমলাব ইউনিয়নের ধুকুন্দী পাহারঘাট হতে অলেক প্রধানের বাড়ি পর্যন্ত রাস্তা কার্পেটিংএ নিম্ন মানের কাজে বাঁধা দেওয়ায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আহত শফিকুল ইসলাম ধুকুন্দী গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং আমলাব ইউনিয়ন ছাত্রলীগের ১ নং যুগ্ন আহবায়ক। আহত সফিকুলকে প্রথমে বেলাব তারপর নরসিংদী জেলা সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চক্ষু হাসপাতালে প্রেরণ করেন। তার চোখের ওপরের অংশে আঘাত লেগে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, সফিকুল ইসলাম নিম্নমানের কাজে বাধা দেওয়ায় ঠিকাদারের নির্দেশে কাদির মিয়ার ছেলে শাহিনের নেতৃত্বে লেবার সর্দার মালেক মিয়ার ছেলে ফুল মিয়া, ঝাডু পাগলার ছেলে মস্তুফা, জলিল মিয়ার ছেলে শিল্কুসহ ১০-১২ জন তার উপর হামলা করেন।

সফিকুলের বাবা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমার ছেলে ছাত্রলীগের সাথে জড়িত নিম্নমানের কাজে স্থানীয় লোকেরা এবং ছাত্রলীগের ছেলেরা আমার ছেলেকে বললে আমার ছেলে ঘটনাস্থলে গিয়ে কন্ট্রাক্টরকে কাজ ভালো করার অনুরুদ করলে ঠিকাদার নির্দেশে আমার ছেলের উপর হামলা করে। বর্তমানে আমার ছেলে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। আমি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।এস এম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হক মোল্লা বলেন, কে বা কাহারা তাকে মেরেছে আমি জানিনা। তবে যেই এ ঘটনা ঘটিয়েছে তা দুঃখ জনক।

বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক বলেন, কাদির মিয়ার ছেলে শাহিনের নেতৃত্বে এবং ঠিকাদারের নির্দেশ সফিকুলর উপর হামলা হযেছে। আমরা সুষ্ঠু বিচার চাই।

বেলাব উপজেলা প্রকৌশলী মো. সামছুল হক ভূঁইয়া বলেন,এখানে কোনো কাজ নিম্নমানের হয়নি,এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তবে অযৌক্তিক কিছু দাবি করেছে সেটা না দেওয়ার কারনে এই ঘটনা ঘটেছে। বেলাবো থানা সাব-ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান বলেন,আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin