শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নরসিংদী এর পরিদর্শক আবুল কাশেম রায়পুরা ও বেলাব উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ৪ জন কে আটক করে।
পরে আটককৃত চারজনকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্রেট শফিকুল ইসলাম একজনকে ১ মাস ও অন্য ৩ জনকে ১৫ দিনের সাজা প্রদান করে এবং দুইশত টাকা অর্থ দন্ড অনাদায়ে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে নরসিংদী আদালতে প্রেরন করে।
আটককৃতরা হলো রায়পুরা উপজেলার শেরপুর পূর্বপাড়া গ্রামের রেজা মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন (৩২) মনোহরাবাদ এলাকার লীল মিয়ার ছেলে রাজিব মিয়া (২৫) বেলাব উপজেলার আমতলী এলাকার কালু মিয়ার ছেলে শাহজাহান মিয়া(৩০)।