শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

বিজয়নগরে মশলায় কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:

বিজয়নগর উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ উপায়ে কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদ এর নকল মশলা উৎপাদন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

১১ জুলাই মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড (মনতলা রোড) এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ দুধ মিয়ার ছেলে মো: আনোয়ার হোসেন (৪১) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তার অপরাধের জন্য ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন।

অভিযান পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এসময় তাঁকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, স্যানিটারি ইন্সপেক্টর , বিজয়নগর, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজয়নগর থানা পুলিশ।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ উপায়ে কৃত্রিম রং, ধানের কুঁড়া ও কেমিক্যাল ব্যবহার করে মরিচ, ধনিয়া, হলুদ এর নকল মশলা উৎপাদন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin