বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

খন্দকার শাহ নেওয়াজ
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩

খন্দকার শাহ নেওয়াজ:
নরসিংদীর রায়পুরায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন এর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী- ৫, রায়পুরা থেকে নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মহিলা কর্মকর্তা ফাতেমা আক্তার, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোরশেদ খান রাসেল, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুরউদ্দিন আহমেদ, পাড়াতলী ইউপি পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল চাঁনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার সহ অন্যান্য ইউপি চেয়ারম্যান, বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, বেসরকারি ভাবে কোন উন্নয়ন সংস্থার সহযোগিতা থাকলো বা না থাকলো সরকারি উদ্যোগে দূর্যোগ সংশ্লিষ্ট কার্যক্রমগুলো চলমান রাখতে হবে। দুর্যোগের তিনটি স্তর, এর মধ্যে প্রথম স্তর অর্থ্যাৎ দুর্যোগ পূর্ব-প্রস্তুতিকে বেশী শক্তিশালী করতে হবে তাহলে পরবর্তী স্তরগুলোও সহজেই শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin