আতাবুর রহমান সানি, শিবপুর:
নরসিংদীর শিবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ জুলাই) দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদা খানম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, সমাাসেবা অফিসার মাহমুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন প্রমূখ।
সভায় দুর্যোগ মোকাবেলায় ও বজ্রপাত থেকে নিরাপদ থাকতে বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা করা হয়।