শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
নরসিংদী রায়পুরা উপজেলার রায়পুরা পৌরসভা বাসস্ট্যান্ড হইতে পান্থশালা ফেরীঘাট যাওয়ার পথে গুচ্ছ গ্রামের সামনে পাকা রাস্তা থেকে পয়ত্রিশ (৩৫)টি বোতল অবৈধ নেশাজাতীয় ফেনসিডিলসহ আসামি নিজাম উদ্দিন ওরুফে সাগর(৩৫) ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার নিয়ামতপুর (নাথবাড়ী) গ্রামের ইউসুফ আলীর ছেলে ও তাসলিমা বেগম ওরুফে পলি (৩০) কুমিল্লার ভাঙ্গুরা বাজার উপজেলার বৈলগর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে নামে দুই মাদক কারবারিকে আটক ও উদ্ধার করেছেন রায়পুরা থানা পুলিশ।
রবিবার (১৬ জুলাই) বিকাল ৫:৪০ ঘটিকায় রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান এক গোপন সংবাদের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, রায়পুরা থানা পুলিশ বিভিন্ন সময়ে এ উপজেলার বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিভিন্ন সময়ে সকল মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন।এরই ধারাবাহিকতায় রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোঃআজিজুর রহমানের নির্দেশনায় সেকেন্ড অফিসার আব্দুল হালিম নেতৃত্বে ও উপপরিদর্শক ফয়সাল আহমেদ, মাসুদ মিয়া,নারী পুলিশ নাজমা বেগম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উপজেলার রায়পুরা পৌরসভা বাসস্ট্যান্ড হইতে পান্থশালা ফেরীঘাট রোডে গুচ্ছ গ্রামের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছিল।
আটককৃত আসামি নিজাম উদ্দিন ওরুফে সাগর ডান হাতে থাকা ধূসর রংয়ের অফিসিয়াল ব্যাগের ভিতর রক্ষিত পচিশ(২৫)টি বোতল ফেনসিডিল এবং মহিলা আটককৃত আসামি তাসলিমা বেগম ওরুফে পলি এর পরিহিত পায়জামার কোচ হইতে দশ (১০) টি বোতল নারী পুলিশ নাজমা আক্তারের সহায়তায় অবৈধ নেশাজাতীয় ফেনসিডিল উদ্ধার করে।
তাছাড়া রায়পুরা থানার পুলিশ জানান, গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি।মাদক কারবারিরা নিয়মিত বিভিন্ন জেলা থেকে এ ধরনের মাদকদ্রব্য এনে রায়পুরা উপজেলায় নিয়মিত বিভিন্ন ইউনিয়নে বিক্রি করে।
আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৪(খ) ধারায় অপরাধ।উদ্ধার পয়ত্রিশ (৩৫)টি বোতল ফেনসিডিল। এ বিষয়ে রায়পুরা থানায় মাদক কারবারি আসামিগণদেরকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়।