বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হলেন বিউটি কানিজ

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

শাহনেওয়াজ শাহ্, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য, সাবেক ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ নেত্রী, সাবেক কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক বিউটি কানিজ কে বর্তমান কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক (২) নির্বাচিত করা হয়েছে।

১৬ জুলাই, রবিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতে বিউটি কানিজ কে উক্ত পদে নির্বাচিত করা হয়েছে।

যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক (২) বিউটি কানিজ অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য ও ৩ নভেম্বর জেল হাজতে জাতীয় ৪ নেতাসহ ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সময়ে আওয়ামীলীগের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি।

কৃতজ্ঞতা জানাচ্ছি যুব মহিলা লীগের সর্বোচ্চ অভিভাবক সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি আপার প্রতি। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দের কৃতজ্ঞতা জানাচ্ছি।

দেশবাসীর কাছে দোয়া চাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন মুজিব আদর্শের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যুব মহিলা লীগ কে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin