বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শিবপুরে বমসার আয়োজনে সাংবাদিক সম্মেলন

আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

আতাবুর রহমান সানি, শিবপুর:

নরসিংদীর শিবপুরে বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক এ্যসোসিয়েশন (বমসা)এর আয়োজনে প্রবাসী গৃহকর্মী নির্যাতন ও সহিংশতা, অর্থ আত্মসাৎ, নিয়মিত বেতন প্রদান না করা,এক কাজের কথা বলে অন্য কাজ দেয়া, নিয়মিত ছুটি না দেয়া,অসুস্থ হলে চিকিৎসা না করা, করোনাকালীন সময় যে সকল মহিলা শ্রমিক দেশে ছুটিতে আসছে তাদেরকে পুনরায় না নেয়া, মারধর করা, অস্বাভাবিক মৃত্যু হলে স্বাভাবিক মৃত্যুর সনদ দেয়া এসবের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করছে বমসা। গ্লোবাল এ্যাফার্য়াস কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সাংবাদিক সম্মেলনে অভিবাসী মহিলা শ্রমিকদের শ্রম অধিকার বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোড় দাবী করেন। বমসার নেতারা বলেন যে সব দেশে মহিলা শ্রমিক রয়েছে, সে সব দেশের সরকার যাতে আমাদের দেশের মহিলা শ্রমিকদের শ্রম অধিকার বাস্তবায়ন করে এ নিয়ে আলোচনা করার জন্য সরকারের নিকট আহবান জানান।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বমসার নির্বাহী পরিচালক শেখ রুমানা, চেয়ারম্যান লিলি জাহান, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস, এম আরিফুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন খান, সাংবাদিক শেখ মানিক, সাবেক প্রচার সম্পাদক মাহবুব খান ও আতাবুর রহমান সানী। তাছারা আরো উপস্থিত ছিলেন বমসার, প্রোগ্রাম অফিসার রুজিনা আক্তার, ফিল্ড ফ্যাসিলেটেটর রুবি বেগম ও বিভিন্ন ইউনিয়নের গ্রুপ লিডারবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin