বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরার অবহেলিত গ্রাম কালিকুর পাড়ায় রাস্তা পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি

ইতি খানম
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

ইতি খানম:
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নে ৬নং ওয়ার্ড কালিকুর পাড়া গ্রামের মানুষ দেখছে নতুন রাস্তার মুখ।

আদিয়াবাদ ইউনিয়নের মধ্যে একটি অবহেলিত গ্রাম কালিকুর পাড়া। যেটা আদিয়াদের শেষ সীমানা। এরপরেই মির্জানগর ইউনিয়ন অবস্থিত। আদিয়াবাদ ইউনিয়নের জন্য সর্বশেষ কালিকুর পাড়া গ্রামটি অবস্থিত হওয়ায় দীর্ঘ ৩০ বছরের মধ্যে চোখ পরেনি কোন জনপ্রতিনিধির। মানুষের বাড়ীর পাশ দিয়ে চলাচল করতে করতে তৈরী হয় একটা সরু রাস্তার। এলাকাবাসী সকলেই একত্রিত হয়ে রাস্তাটি ব্যবহার করতে থাকে। কিন্তু রাস্তাটি সরু ও কাঁচা হওয়ায় এখানে কোন যানবাহন চলাচল করতে পারত না। এ গ্রামের ছেলে/মেয়েদের স্কুলে আসা যাওয়া করতে সমস্যা হতো। মানুষ অসুস্থ হলে তাকে কাঁধে বহন করে নিয়ে যাওয়া হতো। বর্ষার মৌসুমে বৃষ্টির দিনে বিভিন্ন গর্ত ও কাঁদামাটিতে ভরপুর থাকায় মানুষের পায়ে হেটে চলাচল করতেও রাস্তাটি অনুপযোগী হয়ে পড়তো। অবহেলিত এ গ্রামের প্রতি সুদৃষ্টি দেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোঃ সেলিম। তিনি মাটি ভরাট সহ ইটের সলিং দিয়ে ৩০০ মিটার রাস্তা তৈরী করে দেন।

রাস্তা উদ্বোধনের সময় চেয়ারম্যান হাজি মোঃ সেলিম বলেন, আগামী তিন মাসের মধ্যে অবশিষ্ট রাস্তাটুকু সম্পন্ন করে দিবেন বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন আদিয়াবাদ কালিকুর পাড়ার মধ্যে কোন কাঁচা রাস্তা থাকবে না। গ্রামকে শহরে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ গড়তে আমি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অবহেলিত এই গ্রামের মানুষরা নতুন রাস্তা পেয়ে অনেক খুশি ও আনন্দিত এবং চেয়ারম্যানর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin