বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরায় চাকরি বহাল ও দীর্ঘ মেয়াদী করার দাবি এমএইচভি সদস্যদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

রায়পুরা প্রতিনিধি:
সারাদেশের মতো নরসিংদীর রায়পুরায় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ৩৬৩ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োজিত আছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এতে চাকরি হারাবে এ পেশায় নিয়োজিত (এমএইচভি) মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ারা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রায়পুরা উপজেলা পরিষদ মাঠে চাকরিতে বহাল ও স্থায়ী করণের দাবিতে মানববন্ধন করেন এমএইচভি সদস্যরা।

কেন্দ্রীয় এমএইচভি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোমেন হাসান রানা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অধীতে উপজেলায় ৩৬৩ জন মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার নিয়োজিত আছেন। স্বাস্থ্য সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। করোনা কালে জীবন ঝুঁকি নিয়ে টিকা, মাতৃসচেতনাসহ দশ ধরনের সেবা দিয়েছি। সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এতে বেকার হবে দেশের ২১ হাজার এমএইচভি সদস্য।

তিনি আরো বলেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ন্যূনতম একটি বেতন ঘোষণা করলে এমএইচভি সদস্যরা তাদের পরিবার নিয়ে চলতে পারবে। চাকরি হারালে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এমএইচভি সদস্যদের চাকরিতে বহাল এবং স্থায়ীকরণের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা এমএইচভি এসোসিয়েশনের সভাপতি মো. উজ্জল মিয়া ও সাধারণ সম্পাদক কাউছার আহমেদসহ সদস্যরা।

পরে মানববন্ধন শেষে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বরাবর লেখা একটি স্মারকলিপি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের কাছে প্রদান করেন এমএইচভি সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin