বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নে বি পাড়া ও উত্তর পাড়ার মধ্যবর্তী স্থানে তৈরি হচ্ছে নান্দনিক রাস্তা

ইতি খানম
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

ইতি খানম:

৮৭ হাজার গ্রাম নিয়ে গঠিত আমাদের এই বাংলাদেশ। এ দেশের প্রতিটি গ্রামে রয়েছে অসংখ্য রাস্তাঘাট। গ্রাম হবে শহর, জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন হলো বাংলাদেশ কে স্মার্ট বাংলাদেশে পরিণত করা।

এ লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলা আদিয়াবাদ ইউনিয়নের আদিয়াবাদ বি পড়া ও উত্তর পাড়ার মধ্যবর্তী এলাকায় আড়িয়াল খাঁ নদী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা মাটি ভরাট সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘদিন দুই গ্রামের এ রাস্তাটি কাঁচা থাকায় মানুষ চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। জমি থেকে কৃষকদের ফসল আনতে কষ্ট হতো। কোন যানবাহন চলাচল করতে পারতো না। এখানে কৃষকদের কষ্ট লাঘবে সরকারি অর্থায়নের এ রাস্তাটি মাটি ভরাট কাজ সম্পন্ন করে দেন চেয়ারম্যান হাজি মোঃ সেলিম।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মো. সেলিম এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মাটি ভরাট করে রাস্তাটি নির্মাণ করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম খোকা, সাবেক ব্যাংকার মোঃ মমতাজ উদ্দিন,আবুল ফায়েজ, আবদুল বাতেন, আবুল হোসেন, আসাদ মিয়া, হালিম খলিফা, ফিরুজ মিয়া, জাহিদ কবির সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী দাবি করেন যে, উক্ত রাস্তাটি নদীর পাড় পর্যন্ত যেন পাকাঁ রাস্তা করে দেওয়া হয়, তাহলে এলাকাটি নান্দনিকতার ছোঁয়া পাবে। কৃষকদের জীবন যাত্রার মান উন্নত হবে এবং চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin