বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরাতে ব্র্যাক মাইগ্রেশন’র স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত রায়পুরায় অধ্যক্ষকে প্রকাশ্যে লাঞ্ছিত ও হামলা, শিক্ষা অঙ্গনে চরম উদ্বেগ বেলাবোতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত রায়পুরায় অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও অর্জন উদযাপন অনুষ্ঠিত রায়পুরায় রাতের আঁধারে লাউক্ষেত কেটে উজাড়, লক্ষাধিক টাকার ক্ষতি ইমপেরিয়াল মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় ফিলিং স্টেশন পরিদর্শন, অবৈধ তেল বিক্রিতে জরিমানা বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন আমান উল্লাহ আমান বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হুমায়ুন বেলাবোতে নবগঠিত কমিটিকে ঘিরে ছাত্রদলের আনন্দ মিছিল

শীতার্তদের মাঝে জাতীয় প্রেসক্লাবের সভাপতি’র কম্বল বিতরন ও স্কুলের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন

খন্দকার শাহ নেওয়াজ
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪

খন্দকার শাহ নেওয়াজ:
নরসিংদীর রায়পুরায় অসহায় দরিদ্র ও শীতার্ত গ্রামবাসীদের মাঝে কম্বল বিতরন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের ব্যাক্তিগত উদ্যোগে রায়পুরার উত্তর বাখরননগর ইউনিয়নের বাহাদুরপুরে তার নিজ বাড়িতে দরিদ্র মানুষদের মাঝে এসব কম্বল বিতরন করেন। কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী সদস্য ভাস্কর অলি মাহামুদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে স্কুল প্রাঙ্গনে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফরিদা ইয়াসমিন। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়নে কাজ করছেন। গ্রামকে শহরে রুপান্তরিত সহ নারীর ক্ষমতায়নের জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নারীদের তৈরী হস্তশিল্পকে “এবছরের পন্য’ হিসেবে ঘোষনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে উল্লেখ করে নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি নারীদের হস্ত শিল্প তৈরীতে এগিয়ে আসার আহ্বান জানান। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ...

আঞ্চলিক কার্যালয়:
খন্দকার সুপার মার্কেট,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড,
রায়পুরা, নরসিংদী।

উপদেষ্টা:
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু
সম্পাদক ও প্রকাশক: খন্দকার শাহ নেওয়াজ
ব্যবস্থাপনা সম্পাদক: পপি আক্তার

© All rights reserved © 2022 bibartonprotidin.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
bd-bibartonprotidin