ঢাকাসহ দেশের ১৫ টি অঞ্চলের ওপর ৮০ কি. মি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) এমন পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পুর্বাভাসে জানানো হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা,ফরিদপুর, মাদারীপুর যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,কুমিল্লা, চট্টগ্রাম,কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০- ৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর (পুনঃ) ২ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫- ৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।